মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অধ্যক্ষ নুরুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের মাতম

দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নূরুল ইসলাম আজ বুধবার ১৮ই জানুয়ারি সকাল ৭টার দিকে রাজধানীর আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের ভগ্নিপতি পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রফেসর নূরুল ইসলামের এক ছেলে ও তিন মেয়ে এবং স্ত্রী রয়েছে। তার ছোট মেয়ে লিজা আক্তার ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পুলিশ সুপার (এসপি) পদে কর্মরত। সন্তানদের মধ্যে বড় মেয়ে মনি পটুয়াখালীর দুমকি মৌকরন ডঃ আতাহার আলী করিগরি কলেজের অধ্যক্ষ। মেঝ মেয়ে মুক্তা ঢাকার তেজগাঁও সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং একমাত্র ছেলে প্রকৌশলী।

অধ্যাপক একে আজাদ জানান- আমার সুম্বন্ধী অধ্যক্ষ প্রফেসর নূরুল ইসলাম ব্রেইন স্ট্রোক করেছিলেন। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মার যান।

আজ বাদ মাগরিব পটুয়াখালী কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে জানাজা শেষে পারিবারিক করস্থানে তার মরদেহ দাফন করা হবে। এই গুনীজনের মৃত্যুতে পরিবার, স্বজনসহ এলাকায় বইছে শোকের মাতম। মরহুমের রুহের মাগফিরাত কামনায় তিনি পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com