মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফলে মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলায় শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত

দুলাল হোসাইন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলায় শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে কর্পূরকাঠী মানছুরিয়া দাখিল মাদ্রাসায়। ওই মাদ্রাসার সুপার মোঃ নুরউল্লাহর অবহেলার কারনে লামিয়া নামের এক দাখিল শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। বুধবার ভুক্তভোগী দাখিল পরীক্ষার্থী লামিয়া এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় লামিয়া বাংলা বিষয়ে অকৃতকার্য হন। এবার সে পূনরায় বাংলা বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেন। সুপার নুরউল্লাহ ফরম পূরণের জন্য লামিয়ার কাছ থেকে ৭০০ টাকা নেন। কিন্তু সুপার ফরম পূরণ সম্পন্ন না করায় লামিয়ার প্রবেশপত্র আসেনি।

মঙ্গলবার মাদ্রাসায় প্রবেশপত্র আনার জন্য গেলে সুপার নুরউল্লাহ ৩০০ টাকা নিয়ে অন্য এক শিক্ষার্থীর প্রবেশপত্র লামিয়ার হাতে ধরিয়ে দিয়ে বলেন, ‘এটা নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাও’। পরে লামিয়া বাড়ি ফিরে তার বাবা ও মাকে নিয়ে পূনরায় সুপারের কাছে গিয়ে নিজের প্রবেশপত্র চাইলে সুপার ভুল হয়েছে বলে তাদের কাছে ক্ষমা চান।

লামিয়া বলেন, যে কোনো ভাবে আমি এবারের পরীক্ষায় অংশ নিতে চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ওই মাদ্রাসার সুপারকে কৈফয়ত তলব করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com