শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ত্রিশালে বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগ

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাগানে ইসলামিয়া আলিম মাদ্রাসার কমিটি বাতিলের জন্য মহামান্য হাইকোর্টের রুল, ত্রিশাল সহকারি জজ আদালতের কারণ দর্শানোর নোটিশ, নিয়োগযোগ্য পদের বিপরীতে মামলা থাকা সত্ত্বেও বিভিন্ন পদে নিয়োগ সম্পন্ন করেছে মাদ্রাসা কমিটি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ। নিয়োগ কমিটিতে মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধির চিঠির ৮ নং শর্তে স্পষ্ট উল্লেখ রয়েছে যে নিয়োগ যোগ্য পদ ও কমিটি নিয়ে মামলা থাকলে সংশ্লিষ্ট পদে নিয়োগের সুপারিশ করা যাবে না।ডিজির প্রতিনিধি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক(প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু নঈম কে মামলা সংক্রান্ত বিষয়ে অবগত করা হলে তিনি কোন কিছু তোয়াক্কা না করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।

এ ছাড়া ও ১১নং শর্তে উল্লেখ আছে জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে নিয়োগ দেয়া যাবে না। ১লা বৈশাখ বাংলা নববর্ষের জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করায় এ নিয়ে এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে।এলাকায় জনরোষের মধ্যে পুলিশ পাহারায় এবং বহিরাগত ব্যক্তিদের উপস্থিতিতে মোটা অংকের উৎকোচের বিনিময়ে এই নিয়োগ দেয়া হয়।

সূত্র জানায়- বাগান ইসলামিয়া আলিম মাদ্রাসার কমিটি বাতিলের জন্য মহামান্য হাইকোর্ট রুল জারি করলেও মাদ্রাসার বর্তমান কমিটি তড়িঘড়ি করে রমজানের বন্ধের সময় নিয়োগ দিতে পায়তারা করছে।একই সাথে এই নিয়োগের জন্য ইতিমধ্যে একাধিক প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নেয়ার অভিযোগ উঠেছে কমিটির বিরুদ্ধে।এ ব্যাপারে মাদ্রাসার একজন দাতা সদস্য মঞ্জুরুল হক সরকার ত্রিশাল সহকারী জজ আদালতে মামলা দায়ের করেছেন।আদালতের এসব আদেশ সত্ত্বেও নিয়োগ সম্পন্ন করতে সব প্রক্রিয়া সম্পন্ন করেছে মাদ্রাসা কমিটি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা যায়- বাগানে ইসলামিয়া আলিম মাদ্রাসায় ০১/১২/২২ তারিখে মাসুম বিল্লাহকে সভাপতি করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই কমিটিকে চ্যালেঞ্জ করে কমিটি বাতিলের জন্য মহামান্য হাইকোর্টে রিটপিটশন করেন সাবেক অভিভাবক সদস্য শাহীন আলম গং।২৮৭৫/২৩ রিট পিটিশনে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকসহ নয় জনের বিরুদ্ধে ৪ সপ্তাহের রুল জারি হয়।দাতা সদস্য মঞ্জুরুল হক সরকারের ২৪/২/২৩ ইং তারিখে ত্রিশাল সহকারি জজ আদালতে অন্য প্রকার মোকাদ্দমা ৮৫/২৩ এ বিজ্ঞ আদালত ২১ দিনের কারণ দর্শনের নোটিশ জারি করেন।

০৭/১২/২২ তারিখে দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকায় উপাধ্যক্ষ, অফিস সহকারী, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্ন কর্মী,আয়া পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে অত্র প্রতিষ্ঠানে বৈধভাবে নিয়োগ প্রাপ্ত নন এমপিওভুক্ত অফিস সহকারী আজারুল ইসলাম, পিয়ন জিয়াউর রহমান ত্রিশাল সহকারি জজ আদালত ০৬/০২/২৩ইং তারিখ ৫৩/২৩ অন্য প্রকার মামলা দায়ের করেন। মামলার আরজিতে তারা উল্লেখ করেন আমরা বৈধভাবে নিয়োগপ্রাপ্ত হলেও আমাদের এমপিও না করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করায় আমরা বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়েছি।

আদালতে মামলা হলেও সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজান মাসের ছুটির মধ্যেই নিয়োগ সম্পন্ন করতে পায়তারা করছেন।এসব নিয়োগে সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ লক্ষ লক্ষ টাকা উৎকোচ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এর প্রতিনিধি মনোনয়ন সহ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

উল্লেখ্য, মাদ্রাসার অধ্যক্ষ পদ নিয়েও মহামান্য হাইকোর্টে ১৬৩৬৭/১৭ এবং ত্রিশাল সহকারি জজ আদালতে ৩০৩/১৬ মোকদ্দমা চলমান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com