শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

দশমিনায় সেতু স্থানান্তরের ষড়যন্ত্র প্রতিবাদে মানববন্ধন

দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের খান বাড়ির পুল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর শতাধিক গ্রামবাসী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

সম্প্রতি প্রায় ২‘শত বছরের পুরানো ওই পুলটির স্থানে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। প্রকল্পটি বাস্তবায়নের জন্য জাপানী দাতা সংস্থা জাইকার সঙ্গে একটি চুক্তিও হয়। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে সয়েল টেষ্ট করা হয়েছে। প্রকল্পটির পাইলিং নির্মাণ শুরুর আগেই স্থানীয় একটি মহল সেতুটি স্থানান্তরের পায়তারা শুরু করেছে।

বিক্ষোভ মিছিল শেষে স্থাণীয় মুক্তিযোদ্ধা মোঃ রোকনউদ্দিন বলেন- খান বাড়ির পুল ব্রিটিশ আমলে নির্মিত। একসময় এখানে সাঁকো ছিল। পুলের দুই পাশে সরকারি খাস জমি দখল করেছেন কয়েক প্রভাবশালী। ওই অবৈধ দখলদারদের পক্ষ নিয়ে একটি মহল প্রকল্পটি স্থানান্তরের পাঁয়তারা করছে।

এটা অত্যন্ত ঘৃণিত কাজ। এলজিইডির দশমিনা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন বলেন- এলাকাবাসী যেখানে সেতু নির্মাণের দাবী করবে সেখানেই প্রকল্পের কাজ শুরু হবে।

দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ বলেন- সেতুটির স্থান নির্বাচন নিয়ে এলাকাবাসী দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। তবে পুরানো পুলের স্থানেই সেতু নির্মাণের অগ্রাধিকার দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com