শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

নিজ মোটরবাইকে আগুন দিয়ে যুবকের ক্ষোভ প্রকাশ

তিমির বনিক- মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শহরতলীর জগন্নাথপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মোটরসাইকেল চালককে মামলা দেওয়ায় ক্ষোভে নিজের মোটরবাইকে আগুন লাগিয়ে দেন এক যুবক।‌

রোববার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ ঘটনা ঘটে। এ সময় মামুন আহমদ নামের যুবক নিজের মোটরসাইকেলে আগুন লাগার দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

আহমদ বলেন- শনিবার আমি মোটরসাইকেলে কাজের জন্য ওয়ার্কশপে নিয়ে যাই। কিছু কাজ করার পর রাতে বাইক নিয়ে বাড়ি চলে যাই।

রবিবার দুপুরে বাড়ি থেকে এসে পাম্পে বাইকে তেল ও কেরোসিন কিনে আবার ওয়ার্কশপে যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালত আমাকে আটকায়। আটকানোর পর আমি বলি সাইকেলের কাগজসহ সবকিছু আছে এবং কাগজগুলো ওয়ার্কশপে রাখা আছে।

এরপর তারা আমাকে সাদা কাগজে স্বাক্ষর করতে বলেন। আমি সাদা কাগজে স্বাক্ষর অস্বীকৃতি জানাই। পরে তারা আমার নাম ঠিকানা নিয়ে বলেন স্বাক্ষর করার জন্য। আমি তাতেও স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে সেসময় তারা আমাকে স্বাক্ষর করার জন্য জোর করেন। একপর্যায়ে ক্ষোভে রাগে আমি আমার মোটরবাইকে আগুন লাগিয়ে দেই।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন- শ্রীমঙ্গল সড়কে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। একজন মোটরসাইকেল চালককে জেরা করায় তিনি নিজের বাইকে নিজেই আগুন ধরিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com