শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বাউফলে নৌ বাহিনীর অভিযানে জাল জব্দসহ আটক-১

দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী বাউফলে মা ইলিশ সংরক্ষণ কল্পে তেঁতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান‍্য করে মা ইলিশ শিকারের দায়ে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞার ১২তম দিনে ১০ হাজার মিটার কারেন্ট জাল, ৩০ কেজি মা ইলিশ জব্দ ও ১ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌ বাহিনীর একটি ইউনিট।

১৬ই অক্টোবর রবিবার সকালে উপজেলার তেঁতুলিয়া নদীর ধূলিয়া পয়েন্ট থেকে এইসব জব্দ করা হয়। বাংলাদেশ নৌ বাহিনীর এলসিভিপি-১৩ এর মাস্টার চিফ অফিসার আবুল হাসেম জব্দকৃত মাছ এতিম খানায় বিতরণ শেষে কারেন্ট জালগুলো পুড়িয়ে দেন।

ওই সময় মোঃ জহুরুল হক সহকারী মৎস্য কর্মকর্তা (বগুড়া জেলা) তার সাথে উপস্থিত ছিলেন। নৌ বাহিনীর দেয়া তথ‍্যমতে, নৌ বাহিনীর দায়িত্বে নিয়োজিত দলটি ১০ দিনে উপজেলার ৪০ কিলোমিটার নদী থেকে ২ লক্ষ ১৮ হাজার ৫’শত মিটার কারেন্ট জাল, ৫২৫ কেজি ইলিশ ও ৪ ব্যক্তিকে আটক করেছে।

বাংলাদেশ নৌ বাহিনীর এলসিভিপি-১৩ এর মাস্টার চীফ অফিসার আবুল হাসেম http://71sangbad24.com কে জানান- “মা ইলিশ সংরক্ষণের জন‍্য আমাদের এ অভিযান অব‍্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com