মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফলে মাছের সাথে এ কেমন শত্রুতা

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে রাতের আধাঁরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২২শে ফেব্রুয়ারি বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের আবদুর রাজ্জাক সরদার বাড়িতে।

আবদুর রাজ্জাক সরদারের লোকান্তরে ওই পুকুরের মালিক তার তিন ছেলে মফিজুর রহমান সরদার, মোঃ রফিকুল ইসলাম সরদার, মোঃ শফিকুল ইসলাম বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে- ওই পুকুরটির আয়তন প্রায় ৪০ শতাংশ। পুকুরটিতে বিভিন্ন প্রজাতির ছোট- বড় অনেক মাছ ছিল। এ ব‍্যাপারে ওই পুকুরের মালিক মো. মফিজুর রহমান সরদার প্রতিবেদককে জানান, আমাদের এই পুকুরে দেশী প্রজাতিসহ বিভিন্ন প্রকার কার্প জাতীয় মাছ ছিল অনেক বছর ধরে পুকুর সেচ না দেয়াতে মাছগুলো বেশ বড় হয়েছিল। এক একটি গজাল মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ, পাঙ্গাস মাছ ৫ থেকে ১০ কেজি ওজনের ছিল। কিন্তু কে বা কারা এই জঘন্যতম কাজ করেছে জানি না। আমারদের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন- এই জঘন্যতম কাজের সাথে যারা জড়িত আমি তাদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জান্নাচ্ছি। ওই পুকুরের মালিক শফিকুল ইসলাম জানান- আমরা সবাই ঘুমে অচেতন ছিলাম কে বা কারা এহেন গর্হিত কাজ করছে জানি না তবে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।

এ ব‍্যাপারে বাউফল সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম বলেন- আমি সরেজমিনে গিয়েছি, বিষয়টি খুবই দুঃখজনক বিষয়টি খতিয়ে দেখা হবে।

এ ব‍্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন বলেন- বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি অভিযোগ পেলে আইনানুগ ব‍্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com