মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফল প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচন- ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাউফল প্রেসক্লাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

এতে মোট ৪০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার বাউফল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান ফলাফল ঘোষণা করেন।

ভোটে সভাপতি পদে দৈনিক ইত্তেফাকের আমিরুল ইসলাম ও দৈনিক জনকন্ঠের কামরুজ্জামান বাচ্চু উভয়ই সমান সংখ্যক ভোট পাওয়ায় প্রত্যেককে ছয় মাস করে দায়িত্ব পালনের ঘোষণা দেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন।

একইভাবে সাধারণ সম্পাদক পদে দৈনিক অবজার্ভারের আরেফিন সহিদ ও দৈনিক আজকের প্রত্রিকার কৃষ্ণ কান্ত কর্মকার উভয়ই সমান সংখ্যক ভোট পাওয়ায় প্রত্যেককে ছয় মাস করে দায়িত্ব পালনের ঘোষণা দেন রিটার্নিং অফিসার ।

এছাড়া সহ-সভাপতি পদে নয়া দিগন্তের মোঃ আসাদুজ্জামান সোহাগ, দপ্তর সম্পাদক পদে খোলা কাগজের মোঃ ইউসুফ আলী সেন্টু, কোষাধ্যক্ষ পদে গনদাবীর মোঃ ফারুক হোসেন এবং কার্যনীর্বাহী সদস্য পদে আমাদের অর্থনীতির মোঃ খলিলুর রহমান, মাইটিভি ও ‘ভোরের পাতা’র বাউফল প্রতিনিধি এম অহিদুজ্জামান ডিউক, দৈনিক ‘মানবজমিন’র মোঃ তোফাজ্জেল হোসেন ও দৈনিক জনতার জহিরুল হক ভূইয়া নির্বাচিত হয়েছেন।

এর আগে বিনা প্রতিদ্বন্দিতায় যুগ্ম সাধারণ পদে ‘সকালের সময়ে’র মোঃ মনিরুজ্জামান হিরন, প্রচার সম্পাদক পদে বিজয় টিভির উত্তম কুমার, ক্রীড়া সম্পাদক পদে ‘আজকের বার্তা’র সাগর দাস ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ‘সময়ের আলো’র পিয়াল হাসান নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com