মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশ্বনাথে শেষ নির্বাচনী সভায় মুহিব বললেন ‘ইলিয়াস আলী আমার কর্মী আছিল

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানের ‘ট্রাক’ প্রতীকের শেষ নির্বাচনী জনসভা বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেলে পৌর শহরের নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে মুহিব বলেন, নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী আমার (মুহিব) কর্মী আছিল। শুধু তাই নয়, ইলিয়াস আলীর উত্তানের পেছনে আমারও (মুহিব) হাত ছিল। আর আমারও উত্তানের পেছনে ইলিয়াস আলীর হাত ছিল এবং তার পরিবারের সাথে ছিল আমার আত্মীয়তার বন্ধন। কিন্তু তার সাথে ছিল আমার রাজনৈতিক দ্বন্ধ এবং সংঘর্ষ। তার পরও এই সংসদ নির্বাচনে বিএনপি আমাকে সমর্থন করে।

জনসভায় মুহিব আরো বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় আমাকে লন্ডন থেকে দেশে নিয়ে আসলেন বর্তমান সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি লন্ডন থাকতে বললেন যে মনোনয়ন তার পকেটে। একথা বলে আমাকে লন্ডন থেকে নিয়ে আসলেন। আমি তাকে নিয়ে বিশ্বনাথে জনসভা করেছি।

পরে দেখা যায় তার মনোনয়নও পকেট ছিড়ে পড়ে গেছে। তিনি মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ার পর সেই নির্বাচনে আমাকে প্রার্থী করালেন। কিন্তু ওই নির্বাচনে ইলিয়াস আলীর নাম নিয়ে মাঝ রাতে সূর্য উদয় হয়ে গেলো। প্রচার শুরু হলো যে সূর্য প্রতীকে ভোট দিলে ইলিয়াস আলীকে ফেরত পাওয়া যাবে।

সকালে ঘুম থেকে ওঠেই সকালে সূর্য প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে দেন জনগণ। আমি আবারও হেরে (নাই) গেলাম। আর মেয়র পদে তেমন ক্ষমতা না থাকায়, নিজের ক্ষমতা বাড়াতে ‘নির্বাচন কমিশনকে ভুল প্রমাণিত করে’ আমি এবারের সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আশাকরি এবার আমার বিজয় সুনিশ্চিত।

সাবেক মেম্বার এখলাছুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সমর কুমার দাস, আলমগীর হোসেন, মাসুক এ রব্বানী, যুক্তরাজ্য প্রবাসী শামিম আহমদ, খলিলুর রহমান, সংগঠক ফজলু মিয়া, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানের পুত্র আদনান মুহিব, ছাত্রলীগ নেতা শেখ ইয়াহ্ইয়া।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com