শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

লক্ষ্মীপুরে অসহায় ৫ নারীর সম্পত্তি জবর দখল

আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের জয়পুর ইউনিয়নের চৌপল্লী টেকরাজ গ্রামের শিকদার বাড়ির অসহায় জোবায়েদা অলকা ও তার ৪ মেয়ের সম্পত্তি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সোহাগ ও তার লোকজন।

অভিযোগ রয়েছে টেকরাজ গ্রামের সিকদার বাড়ির আবদুল আওয়ালের মৃত্যুতে স্ত্রী ছেলে ও ৪ মেয়ে ১ একর ৮৪ শতাংশ সম্পত্তির মালিক হন। এ সম্পত্তি থেকে আউয়ালের ছেলে প্রিন্স তার মালিকানা অতিরিক্ত কিছু সম্পত্তি বিক্রি করেন মালেকুল মাকছুদের নিকট। মালিকানা সমস্যার কারণে দখল নিতে না পেরে সে সোহাগ এর নিকট ২৭ শতাংশ জমি বিক্রি করে। সোহাগের নামে দলিল সৃজন হওয়ার পর এলাকার প্রভাবশীদের সহযোগীতায় জোরপূর্বক ঘর নির্মাণ করতে গেলে জোবায়েদা ও তার মেয়েরা বাধা দেয়। এতে সোহাগ ক্ষিপ্ত হয়ে ২৭ জানুয়ারী তার লোকজন নিয়ে জোবায়েদা ও তার পরিবারের উপর হামলা করেন। এতে ভুক্তভোগী বাদী হয়ে চন্দ্রগঞ্জ আমলি আদালতে একটি মামলা দায়ের করেন।

এ ছাড়াও পূর্বে উক্ত সম্পত্তি রক্ষায় আদালতের আশ্রয় নিলে আদালত ১৪৪ ধারা জারি করে উভয়কে পক্ষকে শান্ত থাকার নির্দেশ প্রদান করেন। কিন্তু সোহাগ তার লোকজন নিয়ে রাতে আঁধারে ঘর ও বাউন্ডারী নির্মাণ করে। এ অবৈধ দখল বিষয়ে জানতে গেলে সোহাগ সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়।

এসময় সে মোবাইল ফোনে বিভিন্ন সন্ত্রাসী এনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হন। সাংবাদিকরা চলে আসার পর সন্ত্রাসী সোহাগ ভুক্তভোগীর জোবায়েদা ও তার পরিবারের উপর হামলা ও ভাংচুর করে। ভুক্তভোগী পরিবারে কোন পুরুষ না থাকায় সোহাগ ও তার লোকজন নানান ভাবে অত্যাচার ও নির্যাতন করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে ন্যায় বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com