মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাইফুলের শত বস্তায় আদা চাষ

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে বস্তায় আদা চাষ করেছেন সাইফুল ইসলাম। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ১২ শতক জায়গায় আদা চাষ করেছেন তিনি। সাইফুল মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের মরহুম শাহ আলম মাস্টারের ছেলে।

জানা গেছে, সাইফুল আলম বাড়ির পাশে ১২ শতক জায়গায় লেবু, পেঁপে, কলার বাগান করেছেন। পরে ওই জায়গায় উপজেলা কৃষি অফিস থেকে প্রদর্শনী নিয়ে ১০০ বস্তায় আদা চাষ শুরু করেন। এতে বেশি লাভের আশা করছেন তিনি। আদা পরিত্যক্ত, অনাবাদি, বাড়ির আঙিনা, সুপারি বাগান, কলা বাগান, বাড়ির ছাদ, পতিত জমিসহ বিভিন্ন জায়গায় বস্তায় মাটি ভরে কিংবা টবে চাষ করা যায়।অল্প পরিচর্যা আর কম খরচে বস্তায় আদা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন অনেক কৃষক। এছাড়া আদা চাষে সেচ, কীটনাশক ও সার প্রয়োগসহ অন্য খরচ কম হয় বলে জানিয়েছেন চাষিরা। বর্তমানে বাজারে প্রতি কেজি আদার মূল্য ৩০০-৩৫০ টাকা।

কৃষক সাইফুল ইসলাম জানান, আদার প্রতি বস্তায় সর্বোচ্চ ৮০-১০০ টাকা খরচ হয়। তবে প্রতি বস্তা থেকে দেড় থেকে ২ কেজি পর্যন্ত ফলন হতে পারে।

এতে বর্তমান বাজার অনুযায়ী ১০০ বস্তা থেকে ৫০-৬০ হাজার টাকা বিক্রির আশা করা যায়।মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, মিরসরাইয়ে প্রথম বস্তায় আদার চাষ শুরু হয়েছে। আদার ফলন ভালো হয়ে যেন কৃষক লাভবান হন, সে ব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছে। এ বছর পরীক্ষামূলকভাবে ৪ জন কৃষককে প্রদর্শনী দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com