শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

চট্টগ্রামে গোয়ালঘরে শত্রুতার আগুনে পুড়লো ৩ গরু

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে গোয়ালঘরে আগুন লেগে পুড়ে ৩টি গরুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মার্চ) দিনগতরাতে উপজেলার খাইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের আব্দুল মালেকের বাড়িতে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী আব্দুল মালেক জানান, রাত ২টার পর পূর্ব শত্রুতার জেরে কে বা কারা তার গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় গোয়াল ঘরে থাকা দুটি বড় গাভী ও একটি বাছুর পুড়ে ঘরের মধ্যেই মারা গেছে। গোয়াল ঘরের পাশে থাকা একটি খড়ের স্তূপও সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে পুড়ে মারা যাওয়া গরু তিনটির দাম প্রায় দুই লাখ টাকা। আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, গোয়াল ঘরের আশেপাশে আগুন লাগার মতো কিছুই নেই। গত বছরের ফেব্রুয়ারি মাসেও তার গোয়াল ঘর থেকে ৪টি বড় গরু চুরির ঘটনা ঘটেছে।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, আগুনে ৩টি গরুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে ভূক্তভোগী পরিবার থানায় লিখিত কোনো অভিযোগ করেনি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com