শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বাউফল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
বহুল প্রতীক্ষিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পটুয়াখালীর বাউফল শাখার কার্যকরী সংসদ নির্বাচন-২০২৩ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে দীর্ঘ ২৬ বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ জুলাই) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

পরে ভোট গননা শেষে প্রিজাইডিং কর্মকর্তা পটুয়াখালীর ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আমিনুল ইসলাম সভাপতি পদে পশ্চিম মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান খান ফিরোজ এবং সাধারণ সম্পাদক পদে ভূইয়ার হাট সরকারি প্রাথমক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাকির হোসেন কে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচনে উপজেলার ১৪’শ ৪ জন ভোটারের মধ্যে ১২’শ ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মোঃ কামরুজ্জামান খান ফিরোজ পেয়েছেন ৬৯৭ ভোট এবং তার প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ মামুন হোসেন পেয়েছেন ২৫৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোঃ জাকির হোসেন পেয়েছেন ৫৪৯ ভোট এবং তার প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ হেমায়েত উদ্দিন পেয়েছেন ৪১০ ভোট। সাংঠনিক সম্পাদক পদে মোঃ মহিউদ্দিন সিকদার ৬৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দী মোঃ আঃ লতিফ ৫৩৭ ভোট পেয়েছেন।

সভাপতি মোঃ কামরুজ্জামান খান ফিরোজ প্রতিবেদককে জানান, আমি সততা ও নিষ্ঠার সাথে শিক্ষকদের কল‍্যানে কাজ করে যাব এবং বাউফল প্রাথমিক শিক্ষক সমিতিকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলব।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com