মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি

রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধি.
রংপুর নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় বাড়ির উঠান ও চলাচলের পথ দিয়ে মলমূত্র ও পচা পানি প্রবাহিত হওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় জিয়াউল ইসলাম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরুর এক পর্যায়ে মারামারি সংঘটিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর এলাকার লাবু মিয়ার বাড়ির টয়লেটের মলমূত্র ও পচা পানি দীর্ঘদিন ধরে জিয়াউল ইসলামের বাড়ির উঠান এবং চলাচলের পথে ছড়িয়ে পড়ছিল। এ ঘটনায় জিয়াউল ইসলাম প্রতিবেশী লাবু মিয়ার কাছে বলতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, এক পর্যায়ে লাবু মিয়া ও তার পরিবারের সদস্যরা লাঠিসোটা, সাবল ও স্টিলের পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে জিয়াউল ইসলামের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন জিয়াউল ইসলাম জানান, কয়েকদিন ধরে তাদের বাড়ির টয়লেটের পচা পানি আমার বাড়ির উঠান ও চলাচলের স্থানে আসছিল। বিষয়টি বন্ধ করার জন্য সকালে কথা বলতে গেলে তারা অকথ্য ভাষায় গালাগালি করে এবং লাঠিসোটা, সাবল ও স্টিলের পাইপ দিয়ে আমাকে এলোপাতাড়ি মারধর করে।

এঘটনার খবর পেয়ে হাসপাতালে আহতকে দেখতে যান রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাফিউল ইসলাম শাফি। তিনি বলেন, “আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত ব্যক্তির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছি। সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে এমন ন্যাক্কারজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ঘটনায় জিয়াউল ইসলামের স্ত্রী মোছাঃ সালমা বেগম বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন— মো. লাবু মিয়া (৩৫), মো. ফাহিম মিয়া (২৫), মো. লাল মিয়া (৪৫) ও মোছা. জিয়াইসমিন আক্তার (৩০)।

অভিযোগ পাওয়ার পর তাজহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com