মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
ছবি- প্রতিনিধি। আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট বাজারে ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার ৬ শত ৬৬ টাকা ব্যয়ে খাদ্য গুদামের কাজ এগিয়ে চলছে।
দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদির নির্মাণ শীর্ষক প্রকল্পের ডউ-২৭ প্যাকেজের আওতায় নির্মাণ ও নতুন খাদ্য গুদাম ০১। ৫০০ শত মেট্রিক টন ক্যাপাসিটি খাদ্য গুদাম নির্মাণের কাজ এগিয়ে চলছে। তৎকালীন সরকার সারা দেশের ন্যায় টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করলে ঠিকাদারি প্রতিষ্ঠান রাজ্জাক এন্টার প্রাইজ জে.বি লালবাগ , সদর দিনাজপুর কাজটি পেয়ে থাকেন।
তিনি খাদ্য গুদামটি নির্মাণ কার্যাদেশ পান ০৫-০১-২০২৫ ইং তারিখে যার ব্যয় ছিল ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার ৬ শত ৬৬ টাকা। কাজ সমাপ্তির তারিখ ০৫-০৯-২০২৬ ইং। খাদ্য গুদামটির নির্মাণ কাজ শেষ হলে এই এলাকার কৃষক ও ব্যবসায়ীরা সুবিধা পাবেন। কৃষকেরা সরাসরি এখানে সরকারকে ধান দিতে পারবেন। এ জন্য খাদ্য মন্ত্রণালয় সারা দেশে খাদ্য মজুদের জন্য এই নতুন নতুন খাদ্য গুদাম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। যা বর্তমান বাস্তবায়িত হয়েছে।
এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মো. আব্দুল রাজ্জাকের সাথে কথা বললে তিনি জানান, খুব দ্রুত কাজ সম্পাদন করা হবে, যাতে করে আগামী আমন মৌসুমে সরকার নতুন খাদ্য গুদামে খাদ্য মজুদ রাখতে পারেন। কাজটি সম্পূর্ণ হওয়ার পর খাদ্য গুদামটি বুঝিয়ে দেওয়া হবে।