মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চুরি মামলার ১৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জামাল মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ। জামাল মোল্যা উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের মৃত মোহাম্মদ হোসেন মোল্যার ছেলে।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ১০টার দিকে লোহাগড়া থানার এসআই তারোক বিশ্বাসের নেতৃত্বে এএসআই কবীর, এএসআই হযরত আলী ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে জামাল মোল্যাকে গ্রেফতার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা সদর থানায় বিগত ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ইজিবাইক চুরির ঘটনায় অজ্ঞাত আসামী করে একটি মামলা হয়, যার নম্বর ৩৬/৩৭৫, জিআর ৩৭৫/১৯। মামলাটি মাগুরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তদন্ত করে তথ্য প্রযুক্তি ও লোহাগড়া থানা পুলিশের সহযোগীতায় জামাল মোল্যাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। জামাল মোল্যার স্বীকারোক্তি ও তার দেখানো মতে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইছাখালি গ্রাম থেকে ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ৭ এপ্রিল ২০২৬ ইং তারিখে মাগুরার একটি আদালতে দোষি সাব্যস্ত করে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডিত হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রহমান, বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com