মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধি.
নড়াইল সদর উপজেলায় যাত্রীবাহী বাস থেকে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ শহিদ হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে সদর পুলিশ। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)অজয় কুমার কুন্ডু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত শহিদ শেখ যশোর জেলার শার্শা থানার রুদ্রপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি অভিযানিক দল জেলা শহরের হাতিরবাগান বাসস্ট্যান্ড মোড়ে চেকপোস্ট বসায়। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থেকে শহিদ হোসেন নামে এক যুবককে আটক করা হয়।

পরে তার কাছে থাকা ট্রাভেল ভ্যাগের ভেতরে দুইটি কার্টুনে ৫৯ বোতল মাদক এস্কাফ সিরাপ জব্দ করে পুলিশ। জব্দ হওয়া মাদক সাতক্ষীরা থেকে বাস যোগে ঢাকায় নেওয়া হচ্ছিলো বলে জানা গেছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, সকালে একটি যাত্রীবাহী বাস থেকে ৫৯ বোতল এস্কাফ সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com