মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু

ছবি- সংগৃহীত।

মোস্তফা মিয়া- পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের আওতায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ মৌসুমে মোট ৮ হাজার ৩৬৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চালের পাশাপাশি ২ হাজার ৪৯৭ মেট্রিক টন ধান, ৪৫৬ মেট্রিক টন আতপ চাল এবং ৩৬ মেট্রিক টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি খাদ্য মজুদ শক্তিশালীকরণ, বাজার স্থিতিশীল রাখা এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে এ সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নূরে রাহাদ রিমন জানান, সরকারের অনুমোদিত নীতিমালা অনুসরণ করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও গম এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। তিনি বলেন, কৃষকরা যেন নির্ধারিত নিয়ম ও সময়সূচি মেনে খাদ্য গুদামে তাদের ধান ও গম সরবরাহ করেন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের এই উদ্যোগের ফলে কৃষকরা তাদের উৎপাদিত ধান ও গম ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ পাবেন। এতে একদিকে যেমন কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন, অন্যদিকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় কৃষকদের মতে, সরকারি সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পেয়ে উৎসাহিত হবেন। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com