মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রংপুরে অ্যাডভোকেট জহুরুল এর বিরুদ্ধে শের আলীকে গলাকেটে হত্যার অভিযোগ

হারুন-অর-রশিদ- বিশেষ প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছা থানাধীন ৫নং ছাওলা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা গ্রামের মৃত্যু মানিক উল্লাহ আকন্দের ছেলে, মোঃ শের আলী(৫০) কে রাতের আধারে অত্র গ্রামের “এডভোকেট জহুরুল ইসলাম এর সম্রাজ্য” নামে পরিচিত হাজী কৃষি খামারের পুর্ব দক্ষিণ কর্ণারে গলাকেটে হত্যার পরবর্তী লাশ ফেলে রাখা হয়।

নিহতের বড়ভাই আফছার আলী অভিযোগ করে বলেন- অ্যাডভোকেট জহুরুল দীর্ঘদিন যাবৎ আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করে রেখেছেন। ইতিপূর্বে আমরা ভূমিদস্যু জহুরুলদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করেও কোন ধরনের কূলকিনারা পাইনি।

তিনি আরও বলেন- কয়েক বছর ধরে আমরা আমাদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত! আমরা গরীব তাই আমাদের পাশে কেউ নেই। ইতিপূর্বে জহুরুল উকিলের অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ করায় তারা সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলাও দিয়েছিল।

আফছার আলী আরও বলেন- গত দুই বছর পুর্বে জমি নিয়ে আলোচনার এক পর্যায়ে জহুরুল উকিলের গুন্ডাপান্ডারা আমার হাত পা ভেঙ্গে আমাকে পঙ্গু করে দিয়েছে, দীর্ঘ সময় চিকিৎসা করার পর আমি বেঁচে আছি এটাই অনেক।

শের আলীর অপর বড়ভাই শাহার আলী অভিযোগ করে বলেন- গতকাল ১৭ই মার্চ শুক্রবার সন্ধ্যায় আমার বড়ভাই এন্তাজ আলীকে ফোন করে শের আলী বলেন, জহুরুল উকিল, রায়হান, বাতেন, ফিরোজ, বাচ্চু, খাইরুলসহ আরও কয়েকজন মিলে তার হাত পাঁ বেধে তাকে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে যাচ্ছেন।

একথা বলার সাথে সাথেই তার ফোন কেড়ে নিয়ে বন্ধ করে রাখেন সন্ত্রাসীরা। পরে আমরা পীরগাছা থানায় ফোন করে বিষয়টি জানালে, থানা পুলিশ আমাদেরকে আজ ১৮ই মার্চ সকালে থানায় গিয়ে অভিযোগ দিতে বলেন।

কিন্তু আজ সকাল দশটার দিকে জানতে পারি আমার ভাইকে গলা কেটে হত্যা করে হাজী কৃষি খামারে মরদেহ ফেলে রাখা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই, আমরা জহুরুল উকিলের ফাশি চাই।

সরেজমিনে গিয়ে দেখা যায়- আলীশান গেইট ও কাটা তারের বেড়ায় ঘেড়া, হাজী কৃষি খামারের কলা বাগানের ভিতরে পীরগাছা থানা পুলিশ ও বিভিন্ন এলাকা থেকে আগত উৎসুক জনতার মধ্যস্থলে পড়ে আছে শের আলীর গলাকাটা নিথর দেহ।

হাজী কৃষি খামারের সাইনবোর্ডে প্রদেয় নাম্বারে কল দিয়ে সংরক্ষিত এলাকায় গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয় জানতে চাইলে, হাজী কৃষি খামারের মালিক জহুরুল উকিলের বড়ভাই ফিরোজ উল আলম বলেন- খামারে হত্যা বা কারো মরদেহ উদ্ধারের বিষয়টি আমার জানা নেই, আমি রাজশাহীতে আছি, তবে এবিষয়ে এটা ভালো বলতে পারবেন আমার ছোট ভাই অ্যাডভোকেট জহুরুল ইসলাম। আপনার যা জানার আছে তার নিকট জানতে পারেন বলে ফোন কেটে দেন তিনি।

এই হত্যার বিষয় জানতে চাইলে ছাওলা ইউনিয়নের চেয়ারম্যান নজির হোসেন বলেন- দীর্ঘদিন যাবৎ জহুরুল উকিলের সাথে মৃত মানিক আকন্দের সম্পত্তি দখল করাকে কেন্দ্র করে মামলা মোকদ্দমা চলছিল। ইতিপূর্বে জহুরুল উকিলের লোকজনের কাছে তাদের নির্যাতনের ঘটনাও স্বীকার করেন তিনি।

চেয়ারম্যান নজির হোসেন আরও বলেন- জহুরুল উকিলের প্রতিষ্ঠিত হাজী কৃষি খামারটি প্রায় পুরোটাই নিহত শের আলীদের ছিল এটা গ্রামের সবাই জানে। তবে এই হত্যাকান্ড সংঘটিত হবার পিছনে কি কারণ থাকতে পারে সেটি পুলিশ প্রশাসন অবশ্যই খুঁজে বার করবে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুমুর রহমান বলেন- হত্যাকান্ডের বিষয়ে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে, মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

এখন পর্যন্ত নিহতের পরিবার থানায় কোন অভিযোগ দেয়নি। তবে থানা পুলিশ বিষয়টি তদন্ত করছেন খুব দ্রুত অপরাধী-কে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com