মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ছবি- প্রতিনিধি। রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধি.
রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ জুন) সন্ধ্যা সাতটার দিকে রংপুর জেলা সাংবাদিক ইউনিয়ন (প্রস্তাবিত) এর অফিসে আলোচনা সভা ও কেক কাটা আয়োজন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার প্রধান সম্পাদক মো. আজহারুল ইসলাম (রাজা), উপদেষ্টা ডক্টর এটিএম জিন্নাতুল বাসার, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখার সদস্য সচিব রবিন চৌধুরী রাসেল, জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মীর আনোয়ার মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পরাগ, সাংগঠনিক সম্পাদক নূর ই রাব্বি, কোষাধক্ষ আব্দুল মাবুদ, কার্যনির্বাহী সদস্য মো. সেলিম আহমেদ, দৈনিক আমাদের সময় পত্রিকার রংপুর ব্যুরো প্রধান মো. রাকিবুল হাসান, স্টাফ রিপোর্টার মো. সাকিব চৌধুরী, এস আর লিখু, সদর উপজেলা প্রতিনিধি সাজেদুল করিম প্রমুখ।