মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কিশোরগঞ্জে জমে উঠেছে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

শাকিল ইসলাম- ক্রাইম প্রতিনিধিঃ
আসন্ন ২১শে জানুয়ারি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন কেন্দ্র করে নীলফামারীর কিশোরগঞ্জে জমে উঠেছে ভোটের আমেজ। বিএনপির ভোটারদের মনে অস্থিরতা বাঁড়ছে কাদের হাতে যাচ্ছে আগামী দিনের নেতৃত্ব।

ইতিমধ্যে প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন। ছবি সহ প্রকাশ হয়েছে ভোটার তালিকা। এরই মধ্যে নাওয়া খাওয়া ছেড়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

জানা গেছে- আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক পদে ৩ জন প্রতিদন্দীতা করছেন।

সভাপতি পদে প্রতিদন্ধী প্রার্থীরা হচ্ছে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দুই সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (ছাতা মার্কা) ও মাসুদ রানা পাটোয়ারী (হাতি মার্কা)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদন্ধী প্রার্থীরা হছে উপজেলা যুবদলের সাবেক সভাপতি একেএম তাজুল ইসলাম ডালিম (মাছ মার্কা), উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন (রিক্সা মার্কা) ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক তারিকুল হক তারিক (আনারস মার্কা)।

সাংগঠনিক পদে প্রতিদন্ধি প্রার্থীরা হচ্ছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন (চেয়ার মার্কা), উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মশিয়ার রহমান (বৈদ্যুতিক পাখা), ও ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ইবনে সাঈদ সুজন (ফুটবল মার্কা)।

এবিষয়ে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন- আমাদের উপজেলায় ওয়ার্ড ও ইউনিয়ন মিলে মোট ভোটার ৬৩৩ জন। চলতি মাসের ২১ তারিখ আমাদের ভোটের মাধ্যমে সম্মেলন হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com