মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
রংপুরের তারাগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাজু আহমেদকে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

অভিযোগে জানা গেছে , বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম ও অষ্টম শ্রেণির কয়েকজন ছাত্রীর সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে অশোভন আচরণ করে আসছিলেন। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, বিভিন্ন সময় শাসনের কথা বলে অভিযুক্ত শিক্ষক তাদের অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করতেন এবং আপত্তিকর আচরণ করতেন। বিষয়টি তারা একাধিকবার বিদ্যালয় কর্তৃপক্ষকে জানালেও কার্যকর ব্যবস্থা না পাওয়ায় একপর্যায়ে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলাম শাহিন বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। জরুরি ব্যবস্থা হিসেবে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করার এবং বিধি মোতাবেক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষক সাজু আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক সাজু আহমেদ মুঠোফোনে বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। ছাত্রীদের শাসন করতে গিয়ে তাদের গায়ে স্পর্শ হতে পারে, এটা আমার ভুল হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল অভিযোগের সুষ্ঠ তদন্ত এবং দোষ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com