মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

র‍্যাবের অভিযানে জুয়ার সরঞ্জাম, ফেন্সিডিল ও নগদ অর্থ উদ্ধার জুয়ারী ও মাদকসেবী গ্রেপ্তার-৮

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী,ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল অদ্য ১৬ মার্চ ২০২৪ খ্রিঃ ০০.৪৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন স্টেডিয়ামের মেইন গেটের পশ্চিমে চাটাইপট্টি সংলগ্ন ক্লাব ঘরের ভিতরে অপারেশন পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ রাজিব(৪২), পিতা -মৃতঃ আমজাদ হোসেন, ২। মোঃ কিসমত আলী(৪৩), পিতা- মোঃ রমজান আলী, ৩। মোঃ জুয়েল(৩৮), পিতা- মোঃ রইস উদ্দিন, ৪। মোঃ জনি রহমান(৪৪), পিতা-মোঃ আখতার হোসেন, সর্ব সাং- সপুরা, থানা- বোয়ালিয়া, ৫। মোঃ মেহেদী হাসান(২৮), পিতা- মৃত আমিরুল ইসলাম, ৬। মোঃ তুষার আলী(৩০), পিতা- মোঃ মতিউর রহমান, উভয় সাং-শিরোইল কলোনি পশ্চিমপাড়া, ৭। মোঃ আকাশ(২৭), পিতা- মোঃ বাদল, সাং-বারো রাস্তার মোড় (ছোট বনগ্রাম), সর্ব থানা-চন্দ্রিমা, ৮। মোঃ রুবেল হোসেন(২৭), পিতা-মৃত আবেদ আলী, সাং-কাকিনা বাজার, থানা-কালিগঞ্জ জেলা-লালমনিরহাট, এ/পি সাং-বহরমপুর, থানা- রাজপাড়া, সর্ব মহানগর রাজশাহী।

অভিযানে জব্দকৃত আলামত হলো, (ক) ০৫ বোতল ফেন্সিডিল, (খ) তাস (প্লেয়িং কার্ড)- ৩ (তিন) সেট, (গ) ৫২ (বায়ান্ন) টি বিভিন্ন রংয়ের তাস, (ঘ) জুয়া খেলার আসরে প্রাপ্ত নগদ বিভিন্ন নোটের- ১২,৩৪০/-(বার হাজার তিনশত চল্লিশ টাকা) উদ্ধার করতে সক্ষম হন।

অভিযান চলাকালীন সময় ধৃত আসামীদেরকে জুয়া খেলা ও জব্দকৃত ফেন্সিডিল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে জানা যায় যে তারা পেশাদার জুয়ারী ও মাদকসেবী। তারা প্রকাশ্যে জুয়া খেলে ও সেবনের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে ফেন্সিডিল রেখে বর্ণিত স্থানে অবস্থান করেছিল মর্মে স্বীকার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদেরকে জুয়া খেলা ও জব্দকৃত ফেন্সিডিল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে তারা জানায় তারা পেশাদার জুয়ারী ও মাদকসেবী। জুয়া খেলতে ও ফেন্সিডিল সেবনের উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করে মর্মে স্বীকার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের এজাহার মূলে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে র‍্যাব-৫, রাজশাহীর অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, ফেন্সিডিল ও নগদ অর্থ উদ্ধার পূর্বক ০৮ পেশাদার জুয়ারী ও মাদকসেবীকে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার (১৬ মার্চ ২০২৪ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com