শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

সাংবাদিকতায় ৫০ বছর পূর্তিতে বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতিকে উপজেলা পরিষদের সংবর্ধনা

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সাংবাদিকতায় ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সহ সভাপতি রহমত আলীকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার ২রা এপ্রিল দুপুরে উপজেলা প্রশাসন সভা কক্ষে ওই সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা পরিষদের চেয়াম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রহমত আলী বলেন, কঠিক পরিস্থিতিতে আমাদের সাংবাদিকতা শুরু হলেও বর্তমান সময়ে সাংবাদিকতা যুগের সাথে তাল মিলিয়ে অনেক এগিয়ে গেছে।

আর আমাদের প্রতিষ্ঠা করা প্রেস ক্লাবটি আজ পৌঁছে গেছে ৪০ বছর পূর্তির দাঁড়প্রান্তে। আজকের ওই সংবর্ধনাটি বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের আরো অনুপ্রেরণা দিবে বলে আমার বিশ্বাস।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ও উপস্থিত ছিলেন বৃটিশ চ্যারিটি সংস্থা দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের সিইও ডাক্তার শানুর আলী মামুন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্টের সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, আওয়ামী লীগ নেতা আসাব উদ্দিন, আব্দুর রব, দবির মিয়া, খোকন মিয়া, জেলা সেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডাঃ বিভাংশু গুন বিভু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com