মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি- প্রতিনিধি।

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের নবাবগঞ্জে সাঁওতাল তরুণ ফিলিমন হেমব্রমের ওপর বর্বরচিত হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে এবং হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎গত বৃহস্পতিবার (৪ জুন) বিকাল ৪ ঘটিকায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে দিনাজপুর জেলার ১৩ উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ।

‎মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আদিবাসী নেতৃবৃন্দ প্রধানত দু’টি দাবি উত্থাপন করেন- ‎১. ফিলিমন হেমব্রমের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ‎২. আদিবাসী জনগোষ্ঠীর জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

‎সমাবেশে বক্তারা বলেন, ফিলিমনের ওপর যে নৃশংস হামলা চালানো হয়েছে তা অত্যন্ত বর্বরচিত। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার না করা হলে আদিবাসী সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। বক্তারা জেলার সর্বস্তরের আদিবাসী জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

‎মানববন্ধনে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত হয়ে এই নৃশংস ঘটনার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় হামলা কারীদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন ভুক্তোভোগী। আয়োজনে ছিলেন দিনাজপুর জেলা ১৩ উপজেলার নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com