মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মিরসরাইয়ে সিডিএসপির বাঁধ ভাঙন রোধে জামায়াতের আল্টিমেটাম

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মিরসরাইয়ে সিডিএসপি বাঁধ ভেঙে ফেনী নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ৫০০ একর মৎস্য প্রকল্প। এরিমধ্যে বাঁধের সামনে নদীর অংশে অন্তত ২০০ একর মৎস্য প্রকল্প বিলীন হয়ে গেছে। ভাঙনের তীব্রতার ফলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। সিডিএসপি বাঁধ ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে আল্টিমেটাম দিয়েছে মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামী।

আজ শনিবার সকালে মিরসরাই পৌর সদরের পার্ক ইন রেস্তোরাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ সরকারের ডেপুটি এ্যাটর্নি জেনারেল ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের জামায়াত মনোনিত প্রার্থী এ্যাডভোকেট সাইফুর রহমান এ আল্টিমেটাম দেন।

এসময় তিনি বলেন, সিডিএসপি বাঁধের ভাঙন দ্রুত রোধ করা না গেলে মৎস্য প্রকল্প, দেশের সবচেয়ে বড় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল হুমকির মুখে পড়বে। এছাড়া উপজেলার ইছাখালী, ওচমানপুর ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্থ ও ১০ হাজার ফসলি জমি চাষাবাদের ক্ষতির সম্মুক্ষিণ হবে। তাই সরকারকে বাঁধটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী বুধবারের মধ্যে বাঁধটি সংস্কার না হলে ওইদিন বিকাল ৪টায় মিরসরাই উপজেলা জামায়াতের পক্ষ মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

মতবিনিময়ে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা থানা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা নুরুল করিম, মিরসরাই পৌরসভা জামায়াতের আমির মোঃ শিহাব উদ্দিন, ওচমানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, ইছাখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জসিম উদ্দিন।

প্রসঙ্গতঃ মিরসরাইয়ের বিস্তীর্ণ এলাকা বঙ্গোপসাগরের ভাঙন থেকে রক্ষা করতে ১৯৯৪ সালে চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্টের (সিডিএসপি) আওতায় ১১.৫ কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধ নির্মাণ করা হয়। সিডিএসপি বাঁধকে ঘিরে বদলে গেছে এখানকার চিত্র। গড়ে ওঠে শত শত মৎস্য প্রকল্প। এসব মৎস্য প্রকল্পে চাষাবাদ করে ভাগ্য বদলেছে অসংখ্য মানুষের। কয়েক বছর আগে বাঁধ থেকে প্রায় ৩ হাজার মিটার দ‚রেও মৎস্য চাষ হতো। ভাঙ্গনের তীব্রতার ফলে নদীতে বিলীন হয়ে গেছে ২৫টি মৎস্য প্রকল্প। এখান থেকে চট্টগ্রামের মাছের চাহিদার ৭০ শতাংশ উৎপাদিত হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com