মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দেবীগঞ্জে অসচ্ছল বৃদ্ধকে ব্যাটারিচালিত ভ্যান প্রদান

আবু সাইদ- পঞ্চগড় জেলা প্রতিনিধি.
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (দিনাজ-৬৪) দেবীগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে একজন অসচ্ছল সুবিধাবঞ্চিত ভ্যানচালককে ব্যাটারিচালিত ভ্যান প্রদান করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার হঠাৎপাড়া এলাকার বাসিন্দা ৭৫ বছর বয়সী ভ্যানচালক মো. সুলতান আলীর হাতে এই ভ্যান তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, সুলতান আলী দীর্ঘদিন ধরে প্যাডেল চালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বয়সের ভারে সেই ভ্যান চালানো তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছিল। এছাড়া এলাকায় অধিকাংশ ভ্যান এখন ব্যাটারিচালিত হওয়ায় তিনি যাত্রীও কম পেতেন এবং ভাড়াও কম পেতেন। এতে তার পরিবারের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছিল। এ অবস্থায় তার জীবিকা সহজ করতে মানবিক সহায়তার অংশ হিসেবে তাকে একটি ব্যাটারিচালিত ভ্যান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির মাওলানা মো. ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল বাশার বসুনিয়া। দেবীগঞ্জ উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মশিউর রহমানের সৌজন্যে ভ্যানটি প্রদান করা হয়। ভ্যান পেয়ে সুলতান আলী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্যাটারী চালিত এই ভ্যান তার জীবিকা নির্বাহকে সহজ করবে বলে তিনি অনেক খুশি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com