মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
“ঈদ-উল-আজহার শুভেচ্ছা”
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে তারাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের অনন্য শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই মহিমান্বিত উৎসবে আমাদের মনে জাগ্রত হোক মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ।হযরত ইবরাহিম (আ.)-এর অসীম ত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মনিবেদনের শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে অনুপ্রেরণা জোগায়। ঈদের প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা। আসুন, আমরা সবাই অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই।
তারাগঞ্জ উপজেলার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন। আমি বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের মাধ্যমে আমরা একটি সুন্দর, মানবিক ও উন্নত সমাজ গড়ে তুলতে সক্ষম হবো।
পবিত্র ঈদুল আজহা আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের ত্যাগ কবুল করুন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।
সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা।
ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে,
মো. মোনাববর হোসেন
উপজেলা নির্বাহী অফিসার
তারাগঞ্জ, রংপুর।