শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে তারাগঞ্জ উপজেলা বিএনপির ইফতার মাহফিল

৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
রংপুরের তারাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) উপজেলার ওয়াক্ফ এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ইফতার মাহফিল আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক মো. সাইফুল ইসলাম। এসময় প্রধান অতিথি বলেন, পবিত্র মাহে রমজান সংযমের মাস। এই রমজানের উসিলায় আমরা সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবো। একই সঙ্গে দলকে সুসংগঠিত করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান শিপু, জামায়াতের আমির অধ্যাপক এস এম আলমগীর হোসেন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি এ্যাড. কাজী শামছুল হুদা, প্রভাষক আমিনুল ইসলাম, ২নং কুর্শা ইউনিয়ন বিএনপির সা. সম্পাদক মো. আব্দুল হাকিম সরকার।

এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহামুদুল হাসান মিঠু, সদস্য শাহাজাদা ইমরান হানিফ, মো. আবুল বাশার, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ উপজেলার পাঁচ ইউনিয়ন থেকে আগত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের এক হাজারের বেশি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের আগমূহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সৌহার্দপূর্ণ ভাবে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com