শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

মিরসরাইয়ে মারধরের অভিযোগে প্রতিবেশী শিক্ষা ক্যাডারের বিরুদ্ধে

নুর হোসেন- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মিরসরাইয়ে প্রতিবেশী বিসিএস শিক্ষা ক্যাডার কর্তৃক নারী ইউপি সদস্য ও তার স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে। এঘটনায় থানায় অভেযোগ করে আইনী সহায়তা না পেয়ে আদালতে মামলাসহ শনিবার (১৯ এপ্রিল) মিরসরাইয়ের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শামীমা আক্তার সাথি। তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি বিসিএস ক্যাডার হওয়ায় থানার পুলিশ তার প্রভাবের কাছে নতি স্বীকার করেছে। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেছেন।

ভূক্তভোগী শামীমা জানান, অভিযুক্ত সোহেল একজন সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমানে একজন বিসিএস শিক্ষা ক্যাডার। আওয়ামী রাজনীতির ছত্রছায়ায় থেকে তিনি দীর্ঘ ১৭ বছর ধরে তাদের উপর নানা নির্যাতন চালিয়ে আসছেন। সম্প্রতি রাস্তা বন্ধ করা নিয়ে বিরোধের জেরে সোহেল ও তার মা মনোয়ারা বেগম ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান শামীমা ও তার স্বামী ব্যবসায়ী আবু আহম্মদের উপর। এতে তারা গুরুতর আহত হলে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ভুক্তভোগী দম্পতির উপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছেন অভিযুক্ত শিক্ষক সালাউদ্দিন সোহেল(৪০)। তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেও সাড়া না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী শামীমা আক্তার সাথি।

অন্যদিকে, অভিযুক্ত সালাউদ্দিন সোহেল অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকর্মীদের বলেন, “এসব মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। বরং তারা নিজেরাই আমার উপর হামলা করেছে, আমি নিরপরাধ।

এদিকে, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ হলে তিনি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com