মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পূর্ব শত্রুতার জের ধরে নারীকে নৃশংস ভাবে মারধরের অভিযোগ

শরিফা বেগম শিউলী- রংপুর ব্যুরো প্রধান.
রংপুরের পীরগঞ্জ উপজেলার ২নং ভেন্ডাবাড়ি ইউনিয়নের চেতনাপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক দিনমজুরের স্ত্রীকে নৃশংসভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী নারী বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চেতনাপাড়া গ্রামের বাসিন্দা রিপুল ইসলাম (৩৫)-এর সঙ্গে তার চাচী মোছা. রাশেদা বেগমের পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করেই হামলার ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেন।

ভুক্তভোগী মোছা. খাদিজা বেগম (২৮) জানান, চাচাতো ভাই রিফুল ইসলামের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে গত ২১ জানুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে রিফুল ইসলামের নেতৃত্বে তার স্ত্রী নাজমা বেগমসহ অন্যান্য আত্মীয়-স্বজন সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়।

তিনি বলেন, ওই সময় তার দুলাভাই আশরাফুল ইসলাম মোটরসাইকেলে করে রাস্তা দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে দা, কোদাল ও রাজমিস্ত্রীর হাতিয়ার দিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তিনি ও তার মা বাধা দিতে গেলে তাদের ধাক্কাধাক্কি করে মাটিতে ফেলে মারধর করে।

খাদিজা বেগম আরও অভিযোগ করেন, একপর্যায়ে রিফুল ইসলাম ও তার স্ত্রী নাজমা বেগম তার ওপর সরাসরি হামলা চালায়। হামলার সময় ডান কানের দুল টেনে ধরলে তার কান ছিঁড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে তার স্বামী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অভিযুক্ত পক্ষ তাদের বাড়িতে গরু-বাছুর লুটপাট, মারধর ও পুনরায় হামলার হুমকি দিয়ে যাচ্ছে। এতে করে বাড়িতে থাকা নারী-শিশুসহ পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

এ বিষয়ে ২নং ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। ভুক্তভোগী সুস্থ হয়ে লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com