মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইলে জমি নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি জমা নিয়ে দ্বন্দ্বের জেরে জাহাঙ্গীর শেখ (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ছেলে নাহিদ শেখ আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহিপাড়া গ্রামের আইয়ুব মোল্যার ভাটার পাশে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর শেখ উপজেলার বাহিরপাড়া গ্রামের মৃতঃ মজিদ শেখের ছেলে। আহত নাহিদ শেখ নিহত জাহাঙ্গীর শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহিরপাড়া গ্রামের কাওছার শেখ ও জাহাঙ্গীর শেখের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার দু’পক্ষ শালিশ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিহত জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ জমির আইল (জমির সীমানা নির্ধারণের জন্য বাঁধ) কাটছিলেন।

এসময় কাউসার শেখ পক্ষের কয়েকজন জাহাঙ্গীর ও নাহিদ শেখকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে জাহাঙ্গীর বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। আহত নাহিদ শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে অন্যত্র নেওয়ার পরামর্শ দেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া এ হত্যার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com