শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

মিরসরাইয়ে চাষ হচ্ছে সুপার ফুড কিনোয়া

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
সুপার ফুড হিসেবে পরিচিত কিনোয়া চাষ হচ্ছে বাংলাদেশে। তবে চট্টগ্রামে প্রথমবারের মতো চাষ করে বাজিমাত করেছেন মিরসরাইয়ের কৃষক দিলীপ নাথ। উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়াটোলা এলাকায় প্রায় ২৪ শতক জমিতে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় চাষ করেছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশে নতুন ফসল হিসেবে পরিচিতি পেলেও এ ফসলের বেশ চাহিদা ইউরোপ আমেরিকায়। সুপার ফুড নামে পরিচিত এ পণ্যে রয়েছে হাইপ্রোটিন, ভিটামিন, মিনারেল, আয়রন ও এন্টিঅক্সিডেন্ট। তবে ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী। তাই বৈশ্বিক বাজারে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। কম খরচে মাত্র ৭৫-৮০ দিনের মধ্যে এ ফসল ঘরে তোলা সম্ভব। এছাড়া অন্য ফসলের তুলনায় সময়ও কম লাগে।

কৃষিবিদগণ জানান, প্রতি শতাংশ জমিতে কিনোয়া চাষ করতে ৫০০-৬০০ টাকা খরচ হয়। ফসল উৎপন্ন হবে ৪-৬ কেজি। কৃষকদের দিয়ে পরীক্ষামূলকভাবে কিনোয়া চাষ করে সুফল পাওয়া গেছে। বাংলাদেশে কিনোয়া চাষের অনুকূল পরিবেশ আছে। আমদানি করা কিনোয়ার প্রতি কেজির দাম ১ হাজার ৬০০ টাকা। দেশে ক্রমেই কিনোয়ার ক্রেতা বাড়ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রায় ২৪ শতকের এ জমিতে চট্টগ্রামে প্রথমবারের মতো পরীক্ষামূলক চাষ হয়েছে মিরসরাইয়ে।

তবে ভালো ফলন দেখে কৃষক সন্তুষ্ট বলে জানায় কৃষি অফিস। চাষি দিলীপ নাথ বলেন, উপজেলা কৃষি অফিসার প্রতাপ রায়ের সহযোগিতায় ২৪ শতক জমিতে প্রথমবারের মতো কিনোয়া চাষ করেছি। তিনি আমাকে বুদ্ধি পরামর্শ দিয়েছেন। তার পরামর্শ অনুযায়ী কাজ করায় ভালো ফসল হয়েছে। গত বছরের (১৭ ডিসেম্বর) বীজ বুনেছি। অল্প কিছুদিনের মধ্যে ঘরে তুলতে পারবো।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ রায় বলেন, অনেকটা সরিষা চাষের পদ্ধতিতে হওয়ায় খরচ ও সময় দুটোই কম লাগে। ৪-৫ দিনের মধ্যে গাছ গজাতে শুরু করে। ১ মাস পর ইউরিয়া ব্যবহার করে জমি লোল আকারে করে মাটি উঁচু করে গাছগুলো সারিবদ্ধ করা হয়। ১০-১৫ দিনের মধ্যে ঘরে তোলা যায়। আগামীতে কিনোয়া চাষের প্রচুর সম্ভাবনা আছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com