শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ছবি- প্রতিনিধি। মনিরুজ্জামান মনির ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়ন আয়োজিত মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১১টায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিতে ও মোতালেব হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌরসভার সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি আশীষ কুমার সাহা, উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের নেতা বাবু আলী আকন্দ, আইয়ুব আলী, ইয়াসিন আলী, রব্বানী, সেলিম, শাহাদত হোসেন, শ্রমিক নেতা মসজিদসহ উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।