শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি.
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নাঈম (২৬) নামে এক কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার বলিদাড়া বগুড়াপাড়া এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কয়রা গ্রামের আবু সামার ছেলে৷

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত নাঈম হরিপুর উপজেলায় টিইএমএফ এগ্রো লিমিটেড নামে একটি কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। নাঈম রাণীশংকৈল উপজেলা থেকে হরিপুর উপজেলায় নিজের মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে বলিদ্বাড়া বগুড়াপাড়া নামক এলাকায় মোটরসাইকেল হার্ডব্রেক করলে রোডে ছিটকে পড়ে গেলে পিছিনে থাকা একটি অটোরিকশা উপর দিয়ে চড়িয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত নাইমের সহকর্মী শামীম বলেন আমরা পরিবার কে খবর দিয়েছি তারা আসছেন যেহেতু অনেক দূরে তাই সময় লাগবে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী মুঠো ফোনে জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। এবং তার পরিবার কে খবর দেওয়া হয়েছে। যেহেতু নিহত নাঈমের বাড়ি সিরাজগঞ্জে তাই আসতে দেরি হচ্ছে, তার পরিবারের লোকজন আসলেই আমরা তাদের সিদ্ধান্তে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com