মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের সম্পদকে ধ্বংস করে বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করেছে। বড়পুকুরিয়া কয়লা খনিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

গত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশ শাসন করেছে। তারা দেশীয় সম্পদ অবহেলা করে বিদেশ থেকে বিদ্যুৎ আমদানির ব্যবস্থা করে লুটপাট করেছে। এখন এই লুটপাটের দায়ভার আমাদের ঘাড়ে এসে পড়েছে। এখন দেশকে এগিয়েনিতে দিনরাত কাজ করতে হচ্ছে।

আমরা দেশের জ্বালানী সংকট নিরসনের জন্য বিভিন্ন জায়গায় গ্যাস অনুসন্ধান ও নতুন নতুন কুপ খনন করছি। এতে আমরা সফল্যর দিকে
এগিয়ে যাচ্ছে। আশা করি বিদ্যুৎ ও জ্বালানী খাতে উন্নয়ন তরাম্বিত হবে। শিল্প কলকারখানায় এবং কৃষিতে বিদ্যুৎ ও গ্যাস নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করা হবে।

আমরা নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন বিএনপি জনগণের সরকার। সরকার দেশীয় সম্পদ আহরণ করে জনগণের
উন্নয়নে কাজে লাগাতে চায়। তিনি আরো বলেন জ্বালানি একটি গুরুত্বপূর্ণ খাত, এই খাত কে বিগত সরকার ধ্বংস করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশীয় সম্পদকে কাজে লাগাতে আমরা বদ্ধপরিকর। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে বড়পুকুরিয়ার কর্মকর্তা কর্মচারীদের মতবিনিময় সভা শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন।

মন্ত্রী মতবিনিময় সভায় বড়পুকুরিয়া কয়লা খনি, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর ২ আসনের সাংসদ সাদিক রিয়াজ, দিনাজপুর সদর ৩ আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর ৫ আসনের সাংসদ রেজওয়ানুল হক সহ বড়পুকুরিয়া কয়লাখনি, তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া কঠিন শীলা প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com