মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী

ছবি- প্রতিনিধি।

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির কড়াইপাড়া গ্রামের বাসিন্দারা পানি নিষ্কাশনের অভিযোগ করেও প্রতিকার পায়নি এলাকাবাসী। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপি কড়াইপাড়া গ্রামে ৭নং ওয়ার্ডের এলাকাবাসী বারবার অভিযোগ করার পরও প্রতিকার পায়নি এলাকাবাসী এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কড়াইপাড়া জামে মসজিদ রোডের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় রাস্তায় ময়লা পানি এসে জমে থাকায় রাস্তাটি খাল খন্দে পরিণত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ফুলবাড়ী (এলজিইডি) থেকে গত কয়েক বছর আগে রাস্তাটি নির্মাণ করা হয়। কিন্তু রাস্তার দুই পাশে ড্রেন না থাকায় গ্রামবাসীদের বাসাবাড়ির পানি রাস্তার উপরে দীর্ঘদিন ধরে জমে থাকার কারণে রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে। এতে স্থানীয় জনসাধারণ যাতায়াতের চরম ভোগান্তির মধ্যে পড়ছে। এই রাস্তাটি দিয়ে ৯নং হামিদপুর ইউনিয়নে এলাকাবাসি ও খয়েরপুকুর হাটের শত শত লোকজন এই রাস্তাটি দিয়ে চলাচল করে আসছে।

স্থানীয় মুদি দোকানদার মহিদুল ইসলাম বলেন, এ পর্যন্ত ১০/১২ বার ৭নং শিবনগর ইউনিয়ন চেয়ারম্যান মো. ছামেদুল ইসলামকে লিখিত অভিযোগ করেছি কোন কাজ হয়নি। তারপর উপজেলা প্রশাসনকে বলার পরও কয়েক বছর ধরে এই অবস্থা আমরা মসজিদে যেতে পারছিনা এই নোংরা পানি ভেঙে। পথচারি নজরুল বলেন, আমরা প্রতিদিন এই রাস্তায় চলাচল করি কিন্তু এই ময়লা পানি কাপড়ে লেগে কাপড় অপবিত্র হয়ে যায় পরবর্তীতে কাপড় পরিবর্তন করে মসজিদে যেতে হয়।

এদিকে ৯নং হামিদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আলহাজ্ব রেজওয়ানুল হক জানান আমার এলাকার কয়েক হাজার জনগণ এই রাস্তা দিয়ে চলাচল করে। রাস্তাটির বেহাল অবস্থা ও রাস্তার উপরে পানি জমে থাকার কারণে চলাচলে দূর্ভোগে পড়তে হয়।

এ বিষয়ে ৭নং শিবনগর ইউনিয়ন চেয়্যারম্যান মোঃ ছামেদুল ইসলাম এর সঙ্গে কথা বললে তিনি জানান, এ বিষয়ে বহুবার আমার কাছে অভিযোগ করেছে এলাকাবাসী পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থা সৃষ্টি হয়েছে আমি বিষয়টি অতি দ্রুত সমাধানের চেষ্টা করছি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com