মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুর জেলায় চলতি বোরো মৌসুমে জনবল সংকট ও কৃষি যান্ত্রিক মেশিনের অভাবে প্রায় ২০ হাজার হেক্টর জমির পাকা ধান এখনো মাঠে পড়ে রয়েছে। জেলার ১৩টি উপজেলায় একযোগে ধান কাটার মৌসুম শুরু হলেও পর্যাপ্ত শ্রমিক ও হারভেস্টার মেশিন না থাকায় কৃষকরা চরম বিপাকে পড়েছেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলায় বোরো ধানের ভালো ফলন হয়েছে। তবে একই সময়ে অধিকাংশ এলাকায় ধান পাকায় শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করেছে। অন্যদিকে প্রয়োজনের তুলনায় কম সংখ্যক কম্বাইন হারভেস্টার ও রিপার মেশিন থাকায় দ্রুত ধান কাটা সম্ভব হচ্ছে না।

কৃষকদের অভিযোগ, শ্রমিকের মজুরি অনেক বেড়ে গেছে। একজন শ্রমিকের দৈনিক মজুরি ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। তারপরও সময়মতো শ্রমিক পাওয়া যাচ্ছে না। এতে পাকা ধান ঝড়ে পড়া ও বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

ফুলবাড়ী উপজেলার মোঃ ফাহিম নামে কৃষক জানান, “ধান পাকলেও শ্রমিক ও মেশিনের অভাবে সময়মতো কাটতে পারছি না। এছাড়াও জমিতে পানি জমে রয়েছে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এভাবে আর কয়েকদিন বৃষ্টি হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।” জেলার বিভিন্ন এলাকায় কৃষি বিভাগের পক্ষ থেকে হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটার কার্যক্রম চালানো হলেও চাহিদার তুলনায় তা খুবই কম বলে জানিয়েছেন কৃষকরা।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দ্রুত ধান কাটতে বিভিন্ন উপজেলা থেকে অতিরিক্ত শ্রমিক ও কৃষি যন্ত্রপাতি আনার চেষ্টা চলছে। পাশাপাশি কৃষকদের কম্বাইন হারভেস্টার ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।

কৃষকরা দ্রুত সরকারি সহযোগিতা ও পর্যাপ্ত কৃষি যন্ত্রপাতি সরবরাহের দাবি জানিয়েছেন, যাতে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আগেই মাঠের ধান নিরাপদে ঘরে তোলা সম্ভব হয়। দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় চলতি বোরো মৌসুমে এখনও শতভাগ ধান মাঠ থেকে কেটে ঘরে তুলতে পারেননি কৃষকেরা। এরই মধ্যে বাজারে ধানের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। কৃষকদের অভিযোগ, শ্রমিক সংকট ও কৃষি যন্ত্রপাতির অভাবে ধান কাটতে দেরি হচ্ছে। অন্যদিকে বাজারে ধানের দাম হঠাৎ কমে যাওয়ায় উৎপাদন খরচ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। অনেক কৃষক বলছেন, ধান কাটার খরচ, শ্রমিকের মজুরি ও সার-বীজের দাম বাড়লেও সেই তুলনায় ধানের ন্যায্যমূল্য মিলছে না।

ফুলবাড়ীর উপজেলা এক কৃষক জানান, “এখনও সব ধান কাটতে পারিনি। এর মধ্যেই ধানের দাম কমে গেছে। এতে আমাদের লোকসানের আশঙ্কা বাড়ছে।” কৃষকরা দ্রুত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের
হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com