মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন। গতকাল রবিবার সকাল ১১টায় আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম এর নিকট স্থায়ীভাবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

এসময় সকল ইউপি সদস্যবৃন্দ নতুন প্যানেল চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুস সাকির বাবলুকে দূর্নীতির দায়ে স্থানীয় সরকার মন্ত্রনালয় অপসরন করেন। তাকে অপসরণ করার পর পরিষদের কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত গ্রহণ করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে প্যানেল চেয়ারম্যানকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। এর ফলে তিনি নির্ধারিত সময়ের জন্য ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, আর্থিক লেনদেন, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণসহ প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পাদন করতে পারবেন।

ইউনিয়ন পরিষদের সদস্যরা জানান, জনগণের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্যানেল চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেছেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, এ সিদ্ধান্তের ফলে ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনসেবা কার্যক্রমে কোনো ধরনের বিঘœ ঘটবে না।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com