মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ

ছবি- প্রতিনিধি।

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ঘোড়াঘাটে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি ও পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান রক্ষা এবং কলাকৌশল বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (২ মে) সকাল সাড়ে ১১ টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি সেচ বিভাগের আয়োজনে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। তিনি বলেন, টেকসই কৃষি উন্নয়নের জন্য পানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানির প্রাপ্যতা কমে আসায় কৃষিতে আধুনিক সেচ পদ্ধতি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

এসময় বিএডিসি সেচ বিভাগের প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকার, পশ্চিমাঞ্চল অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. খান ফয়সাল আহমদ, ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট, বুয়েটের প্রফেসর ড. সারাহ নওরিন, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার, রংপুর (সেচ) সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসান মো. মিজানুল ইসলাম, যশোর জোনের পানি সম্পদ এবং পল্ডার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম,দিনাজপুর (সেচ) রিজিয়নের নির্বাহী প্রকৌশলী, সৈয়দা সাবিহা জামাল উপস্থিত ছিলেন।

যশোর রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুল ইসলাম (প্রশিক্ষক) এর উপস্থিততে কৃষকদের মাঝে পলিশেডে ফসল উৎপাদনে আবহাওয়ার বিরূপ প্রভাব থেকে ফসল রক্ষা, উৎপাদনের গুণগত মান বজায় এবং এ ধরনের প্রযুক্তি কৃষকের আয় বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা বিষয়ে আলোচনা ও চাষাবাদের কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা ও বিভিন্ন এলাকার কৃষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com