মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিলেট সদরে আর রহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেট সদরে আর রহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। (২৯ ডিসেম্বর শুক্রবার) বিকেলে চাতলি বন্ধ বাবুল ঈহশান একাডেমী মাদ্রাসায় আর রহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে স্লোগানকে বক্ষে ধারণ করে মানবতার কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান আর রহমান এডুকেশন ট্রাস্ট শীতবস্ত্র বিতরণের ২০২৪ সালের প্রথম প্রজেক্ট হিসেবে প্রথম শীতবস্ত্র বিতরণ করে। মাদ্রাসার এতিম, গরিব ও অসহায় ছাত্র-ছাত্রীদের মধ্যে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কবির আহমদ বুলবুলের পরিচালনায় শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসা শিক্ষক মাওলানা কয়েস আহমদ তুহিন, শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলাহাবাদ আলীম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ আলতাফুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মালেক, ARET TV পরিচালক মাওলানা এমদাদুল হক যুবায়ের, ও মোঃ মাহফুজুর রহমান, এলাকার গণ্যমান্য ব্যক্তির মধ্যে উপস্থিত ছিলেন, জামশেদ আলী, রফিজ আলী, মোখলেছুর রহমান।

এছাড়া মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, শীত বস্ত্র বিতরণ আগামী এক সপ্তাহ চলতে থাকবে। গোয়াইনঘাট কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ সিলেট সদরসহ বিভিন্ন এলাকার শীতবস্ত্র বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com