মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গলাকেটে হত্যার(স্কলেস) ঘটনার ১২ ঘন্টার মধ্যে ঘটনার মূল রহস্য ও মোটিভ উদঘাটন এবং গ্রেফতার

সেরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
গলাকেটে হত্যার (ক্লুলেস) ঘটনার ১২ ঘণ্টার মধ্যে ঘটনার মূল রহস্য এবং মোটিভ উদঘাটন, ঘটনার প্রধান অভিযুক্ত আসামি অন্তর এবং রায়হানকে গ্রেফতার, হত্যা কাজে ব্যবহৃত চাকু, ভিকটিমের মটরসাইকেল এবং মোবাইল জব্দ।
বিজ্ঞ আদালতে আসামিদের দোষস্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান।

ঘটনার সংক্ষিপ্ত বিবরনঃ
ইং ১১/০৪/২০২২ইং তারিখ সকাল ০৭ঃ৩০ ঘটিকায় চৌগাছা থানাধীন সৈয়দপুর সাকিনস্থ সৈয়দপুর টু সাতমাইলগামী পাকা সড়কের জনৈক আরিফুল ইসলামের জমির দক্ষিণ পাশে পাকা রাস্তার ধারে আতা গাছের গোড়ায় অজ্ঞাতনামা ব্যক্তির গলাকাটা লাশ পাওয়ার সংবাদ পেয়ে চৌগাছা থানা পুলিশ লাশটিকে উদ্ধার করে এবং পরিচয় সনাক্ত করে। নিহতের নাম কায়েম আলী (৫৫) পিতা-মৃত ইসমাইল তরফদার সাং কাদিরপাড়া, থানা-কোতোয়ালি জেলা-যশোর। নিহতের স্ত্রী মমতাজ বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে চৌগাছা থানার মামলা নং- ১০ তাং-১২/০৪/২০২২ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।

হত্যার ঘটনাটি ক্লুলেস এবং চাঞ্চল্যকর হওয়ায় যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জেয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং আসামিদের গ্রেপ্তারের জন্য কঠোর দিক-নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার, যশোর মহোদয়ের দিক-নির্দেশনায় যশোর ক-সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব বেলাল হোসেন এর তত্ত্বাবধানে ওসি চৌগাছা থানা জনাব মোঃ সাইফুল ইসলাম সবুজ এর নেতৃত্বে ইন্সপেক্টর ( তদন্ত) জনাব ইয়াসিন আলম চৌধুরী এবং সাব-ইন্সপেক্টর বিকাশ সরকার সঙ্গীয় ফোর্স এর সহায়তায় লাশ প্রাপ্তির ১২ ঘণ্টার মধ্যে মামলার রহস্য উদঘাটন পূর্বক আসামি গ্রেফতারের অভিযান শুরু করে। মাননীয় পুলিশ সুপার, যশোর মহোদয়ের অনুমতিক্রমে ঝিনাইদহ জেলা এবং মাগুরা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ইং ১১/০৪/২০২২ইং তারিখ দিবাগত রাতে তদন্তে প্রাপ্ত অভিযুক্ত প্রধান আসামি অন্তর হোসেন(২২) এবং রাহিন মন্ডল রায়হান(২২) কে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় হত্যার দায় স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্য মতে হত্যার ব্যবহৃত একটি ধারালো বার্মিজ চাকু এবং ভিকটিমের নিকট থেকে নেয়া মটরসাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে । আসামিদের আদালতে তাদের নিজেদের হত্যার ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

উদ্ধারকৃত আলামতঃ
১. হত্যা কাজে ব্যবহৃত একটি বার্মিজ চাকু
২. ভিকটিমের নিকট থেকে ছিনিয়ে নেওয়া মটরসাইকেল
৩. মোবাইল সেট।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com