শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বিজিবির অভিযানে কৃষকবেশে ইছামতী থেকে স্বর্ণ উদ্ধার পাচারকারীর ভারতে পলায়ন

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের অভ্যান্তরিন ও সীমান্তবর্তী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

বিজিবি দেশের সিমান্ত অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি চোরাচালান রোধ, নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্র উদ্ধার, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় কৃষক বেশে বেনাপোল সীমান্তের ইছামতী নদীর পাড়ে কাদা থেকে ৩ কেজি ৩৫০ গ্রাম ছোট বড় ৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চৌকস সদস্যরা।

অভিযান চলাকালীন সময় পাচারকারীরা ইছামতী নদী পার হয়ে ভারতে পালিয়ে যায়। আজ মঙ্গলবার ১০ই জানুয়ারী ২০২৩ইং দুপুর ১টার সময় বেনাপোলের দৌলতপুর সীমান্তের কালীয়ানি বিএসএফ ক্যাম্পের ৩০০ গজ বিপরীতে বাংলাদেশের সীমানার ভেতর থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

এ বিষয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান গণমাধ্যম কর্মীদের বলেন- গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের দৌলতপুর সীমান্তের ইছামতী নদীর পাড়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থানরত সন্দেহ ভাজন এক ব্যক্তিকে গতিরোধ করতে বলা হলে সে ইছামতী নদী পার হয়ে ভারত সীমান্তে পালিয়ে যায়।

এসময় সেখানে অভিযান চালিয়ে ইছামতী নদীর পাড়ে কাদার মধ্যে থেকে ৩ কেজি ৩৫৩ গ্রাম ওজনের ছোট বড় ৬ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৬২ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে হস্তান্তর করা হবে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com