মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিজিবি-পুলিশের যৌথ অভিযানে বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ পিতা-পুত্র গ্রেফতার

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের মলক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী র‍্যাব, আর্মি, বিজিবি’সহ বাংলাদেশের পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫-টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী পিতা-পুত্রকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও পুলিশ সদস্যরা।

আজ সোমবার ২৩শে মে ২০২২ইং ভোরে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সদস্য ও বেনাপোল পোর্ট থানা পুলিশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার অস্ত্র’সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো- সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে মোঃ শাহ জামাল (কালু) (৫৫) এবং তার ছেলে সোহেল আহমেদ (৩০)।

বিজিবি সুত্রে জানা যায়- তারা গোপন সূত্রে খবর পায় অস্ত্র ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অস্ত্রের একটি চালান পাচার করে এনে সাদিপুর গ্রামের একটি বাড়িতে মজুদ করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি-পুলিশ যৌথ অভিযান চালিয়ে শাহ জামাল কালুর নিজ বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধারমূলে জব্দ করে। এ সময় অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে পিতা-পুত্রকে আটক করা হয়।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী গণমাধ্যম কর্মীদের জানান- বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর গ্রামে পুলিশ-বিজিবি অভিযান চালিয়ে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ পিতা-পুত্রকে আটক করা হয়েছে। অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক আসামীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com