মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চিরতরে সমাহিত হলেন অধ্যাপক ইব্রাহিম খলিলের বাবা

দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের বাসিন্দা বাউফল সরকারি কলেজের ইংরেজি অধ্যাপক ইব্রাহিম খলিল ও বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ‍্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু ইউসুফের বাবা ও নুরাইনপুর অগ্রণী বিদ‍্যাপীঠের সাবেক ইংরেজি শিক্ষক মোঃ বেল্লাল হোসেনের বড় ভাই মোঃ আলী আহমদ মুন্সী আজ ভোর ৫টার সময় চিকিৎসাধীন অবস্থায় বাউফল স্বাস্থ‍্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবার সূত্রে জানা গেছে- তিনি দীর্ঘদিন জ্বর ও হাঁপানি রোগে ভুগতেছিলেন। মরহুমের বড় ছেলে বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ‍্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু ইউসুফ বলেন- আমার বাবার উন্নত চিকিৎসা করাতে গেলে ডাক্তার জানান তার উভয় কিডনি বিকল হয়ে গেছে। তারপরও আমরা তার চিকিৎসা চালিয়ে আসছি।

মরহুমের মেঝ ছেলে বাউফল সরকারি কলেজের ইংরেজি অধ্যাপক ইব্রাহিম খলিল বলেন- আমরা চেষ্টার ত্রুটি করিনি। গতকাল তার স্বাস্থ‍্যর অবনতি হলে বাউফল স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে আসি হয়ত আমার বাবার হায়াৎ এ পযর্ন্ত আছে আমি আমার বাবার রুহের মাগফেরাতের জন‍্য সকলের কাছে দোয়া চাই আল্লাহ্ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় বয়ে চলছে শোকের মাতম। মৃত্যু কালে স্ত্রী, তিন ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

আজ বিকাল ৫ ঘটিকায় তার নামাজের জানাজা শেষে তাকে চিরতরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com