মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নারায়ণগঞ্জের বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু

সজিব মিয়া- নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সৌদিয়া পরিবহনের বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা মাহিমা(২০) নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। প্রাইভেটকারে থাকা আরো তিনজন আহত হয়েছেন।

নিহত মাহিমা সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মাহফুজুর রহমানের মেয়ে। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ঘটনার পর মাহিমা ও তার সাথে থাকা আহতদের উদ্ধার করে ঢাক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক মাহিমাকে মৃত ঘোষণা করেন। আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়- শুক্রবার সকালে রাজধানীর আফতাবনগর থেকে বন্ধুরা মিলে দুইটি প্রাইভেটকার যোগে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা সোনারগাঁয়ের পানান সিটিতে আনন্দ ভ্রমণ করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় পৌঁছানোর পর সৌদিয়া পরিবহন ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের থাকা মাহিমা, রাহাত, আনান কাজীসহ ৫ জন মারাত্মক আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মাহিমাকে মৃত ঘোষণা করে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নবীর হোসেন বলেন- সংঘর্ষের ঘটনায় সৌদিয়া পরিবহন বাসটি আটক করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্থ প্রাইভেটকার পুলিশ হেফাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com