মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডিবি পুলিশের অভিযানে জয়পুরহাটে গাঁজা উদ্ধার ২ মাদক কারবারি গ্রেফতার

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, প্রতারক চক্র, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট তথা এর সদস্যগণ। এরই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি নিয়মিত অভিযান গুলো চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার বালিঘাটা বাজার (মহাজের কলোনী) এলাকা থেকে ২০ কেজি শুকনা গাঁজাসহ মাবুদ(৩৫) ও ফরিদ মন্ডল(৪২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আটককৃত মাবুদ পাঁচবিবি উপজেলার পশ্চিম মানিক গ্রামের মৃত মোকছেদ আলী মন্ডলের ছেলে ও ফরিদ মন্ডল একই গ্রামের ছলিম মন্ডলের ছেলে। এর মধ্যে মাবুদ এর বিরুদ্ধে পূর্বের ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

জয়পুরহাট ডিবি পুলিশের ওসি শাহেদ আল মামুন গণমাধ্যম কর্মীদের জানান- বালিঘাটা বাজার (মহাজের কলোনী) এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদ আসে তাদের কাছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালায়।

অভিযান চলাকালীন সময় ২০ কেজি শুকনা গাঁজাসহ দু’জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com