মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ধর্ষণে বাধা দেওয়ায় কলেজ ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জয়পুরহাটে ২ আসামী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় জয়পুরহাটের পাঁচবিবিতে ধর্ষণের বাধা দেওয়ায় আয়েশা ছিদ্দিকা(২২) নামের এক কলেজ ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কলেজ ছাত্রীর বড় ভাই মোস্তাক হোসেন বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করলে উপজেলার মাঝিনা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ রবিবার ৮ই মে দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। গ্রেফতারকৃতরা হলেন পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শংকর মহন্তের ছেলে রনি মোহন্ত(৩০)ও একই উপজেলার আয়মাপাড়া গ্রামের খোরশেদ মন্ডলের ছেলে কামিনি জাহিদ(৩২)।

এ ব্যাপারে পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভুঞা গণমাধ্যম কর্মীদের বলেন- আয়েশা আক্তার পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের মোজ্জামেল হকের মেয়ে। সে জয়পুরহাট সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্রী। আয়শার মা চার বছর আগে মারা যান এবং বাবা ঋণ খেলাপির দায়ে ১ বছর থেকে জেল হাজতে আছেন। বাবা-মা না থাকায় নিহত আয়েশা তার ভাই মোস্তাকের সংসারে থাকতো। তার ভাই স্ত্রী সন্তান’সহ ঈদের পরের দিন দাওয়াত খেতে শ্বশুর বাড়িতে যান।

তিনি আরও জানান- বাড়িতে কেউ না থাকায় আয়েশা পাশের বাড়ির দুই কিশোরী মেয়ে সম্পর্কে (ভাতিজি) তাদের অন্য রুমে রেখে সে পাশের রুমে ঘুমিয়ে পরে। এই সুযোগে গত শুক্রবার ৬ই মে গভীর রাতে রনি ও জাহিদ বাড়ির প্রাচীর টপকিয়ে আয়েশা রুমে প্রবেশ করে তাকে ধর্ষনের চেষ্টা করে এক পর্যায়ে আয়েশা বাধা দেওয়ায় তারা নানা রকম ভয়-ভীতি দেখায়, তাতেও ব্যর্থ হয়ে তারা তার মুখে আয়েশার পড়নের পাজামা মুখে গুজে দেয় এবং শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

সংবাদ সন্মেলনে পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস) ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ময়না তদন্তের রিপোর্ট আসলে ধর্ষণ হয়েছে কিনা তা জানা যাবে বলে জানান পুলিশ সুপার।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com