শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বহুল আলোচিত জয়পুরহাটের বুলু মিয়া হত্যা মামলায়- ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
বহুল আলোচিত জয়পুরহাট শহরের দস্তপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে কৃষক বুলু মিয়া(৪০) হত্যা মামলায় দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালতের রায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ মে) ২০২৪ইং দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর ভারপ্রাপ্ত বিচারক নুরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এই রায়টি দেন।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলো যথাক্রমে- ১। জয়পুরহাট সদর উপজেলার দস্তপুর গ্রামের বাসিন্দা মৃত শামসুদ্দিনের ছেলে বাচ্চু মিয়া, ২। গণিরাজের ছেলে এমরান আলী ওরফে নুহ, ৩। আউশগাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে বাবু মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ঘটনার প্রায় ২০ বছর পুর্বে জয়পুরহাট সদর উপজেলার দাদড়া গ্রামের বুলু মিয়া (৪০) একই উপজেলার দস্তপুর গ্রামের তাহেরা বেগম কে বিয়ে করে সেখানেই ঘরজামাই হিসেবে বসবাস করত। ২০০৫ সালের ৩ এপ্রিল রাত সাড়ে সাতটার দিকে বুলু মিয়া একটি বাঁশের লাঠি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেন নি। পরদিন ৪ এপ্রিল সকালে দস্তপুর গ্রামের আমজাদ রাজের বাড়ি থেকে দুইশ গজ দুরে আমজাদের বায়ো গ্যাস তৈরীর ট্যাংকিতে রক্তের দাগ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্যাংকির ভিতর থেকে রক্তাত্ব অবস্থায় বুলু মিয়ার গলা কাটা মরদেহ উদ্ধার করে। ওই ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে ২০০৫ সালের (৪ এপ্রিল) তিন জনের নাম উল্লেখ করে জয়পুরহাট সদর থানায় মামলা রুজু করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক আসামিদের উপস্থিতিতে এই রায়টি দেন।

উক্ত মামলায় সরকারি পক্ষের কৌঁসুলি (আইনজীবী) ছিলেন এডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ও উদয় সিংহ এপিপি । আর আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট নন্দকিশোর আগরওয়ালা। গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (অ্যাডভোকেট) নৃপেন্দ্রনাথ মণ্ডল।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com