মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নারায়ণগঞ্জের মানুষ মাদকের রাজনীতি চায় না- মোমিন মেহেদী

সংবাদ বিজ্ঞপ্তিঃ
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নারায়ণগঞ্জের মানুষ মাদকের রাজনীতি চায় না, তারা রাজনীতির নামে মানবতাবিরোধী-দুর্নীতিবাজদের রাজনৈতিক খপ্পর থেকে মুক্তি চায়।

আজ ১৮ই এপ্রিল দিনব্যাপী সদস্য সংগ্রহ ও ইফতার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। কেন্দ্রীয় ভাইস্ চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর এনডিবির সমন্বয়ক ডাঃ নূরজাহান নীরার সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। বক্তব্য রাখেন নতুনধারার চেয়ারম্যানের অর্থনৈতিক উপদেষ্টা কবি আলতাফ হোসেন রায়হান, নারায়ণগঞ্জ মহানগর এনডিবির সমন্বয়ক মনির জামান, ইশরাত রুবাইয়া প্রমুখ।

এসময় মোমিন মেহেদী আরো বলেন- নারায়ণগঞ্জের নতুন প্রজন্মকে মাদকের দংশনে নিঃস্ব করে দিচ্ছে ছাত্র-যুব-জনতা বিরোধী-দুর্নীতিবাজদের সন্তান-স্বজন আর ক্ষমতাসীন সরকারের নাম ভাঙিয়ে অপরাধের রাজত্ব নির্মাণকারী ষড়যন্ত্রকারীরা। তদেরকে নতুনধারার রাজনীতিক আর নতুন প্রজন্মের প্রতিনিধিরা প্রতিহত করতে তৈরি হচ্ছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা সারাদেশে সকল জেলা-উপজেলায় অপরাধ-দুর্নীতি-মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com